ভালুকায় তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-“দেশী ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষকের প্রায় ৩০ প্রজাতির ফল নিয়ে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান, উপজেলা নির্বাচন অফিসার সামছুন্নাহার, মৎস অফিসার সাইদুর রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মাকসুদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি অফিসার আজাহারুল ইসলাম,হাবিবউল্লাহ বাহার সহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































